
গত ২২ নভেম্বর ২০২৫, শনিবার বিকাল ৪টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও আল মদিনা অ্যাসোসিয়েশন-এর কর্ণধার -
মো. ফারুক হাসান। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এবং আপন সার্ভিস ওনার অ্যাসোসিয়েশন-এর কর্ণধার মো. আপন কবির। আয়োজনে আরও উপস্থিত ছিলেন—মোহাম্মদ সবুর, মালিক – ক্লিন হার্ট ও SOWAB-এর প্রচার সম্পাদক মোহাম্মদ রেজাউর রহমান,উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম।
এছাড়া বিভিন্ন গুণীজন, সেবাখাতের উদ্যোক্তা এবং গণমাধ্যম কর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, সার্ভিস সেক্টরের উদ্যোক্তারা যে যেকোনো পরিস্থিতিতে মানুষের পাশে থাকে, সেই মিশনকে আরও শক্তিশালী করার জন্য SOWAB একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সংগঠনটি ভবিষ্যতে সারাদেশে সার্ভিস প্রদানকারীদের অধিকার, প্রশিক্ষণ, নিরাপত্তা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে কাজ করার ঘোষণা দেয়।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।